নাটোরে এক চরমপন্থী নেতাসহ আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেফতার
নাটোর প্রতিনিধি-নাটোরে এক চরমপন্থী নেতাসহ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ২০২২ সালে আত্নসমর্পণকারী চরমপন্থী নেতা ও নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আতাউর রহমান(৫০), ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন আরিন্দা (৩১), আওয়ামী লীগ কর্মী মো. বাবুল (৫৫), যুবলীগ কর্মী রুহুল আলম (৪২) ও মো. সোহাগ।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। এর আগে রাতভর বিশেষ অভিযানে সাবেক পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নলডাঙ্গা উপজেলা এলাকায় চরমপন্থী কার্যক্রম , নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টের অভিযোগ রয়েছে। এদের মধ্যে সর্বহারা নেতা আতাউর রহমান বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তারা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন। আজ বিকাল পাঁচটায় তাদের পাঁচ জন আদালতে নেয়া হয়।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































